Purchasing Power Parity (PPP) হল মানুষের ক্রয়ক্ষমতা সময়ের সাথে সাথে কীভাবে পরিবর্তিত হয় সেটা।
এটি করতে দুই বা ততোধিক দেশের মানুষের জীবনযাত্রার মান, ক্রয়ক্ষমতা, উৎপাদনশীলতার তুলনা করা হয়৷ সাধারণত দুই বা ততোধিক দেশের মুদ্রার সাথে মানুষের ক্রয়ক্ষমতার হিসেবে করতে এটি ব্যবহার করা হয়। এক্ষেত্রে এক্সচেঞ্জ রেট কে আমলে নিতে হয়।
সহজ ভাষায় বললে, নির্দিষ্ট কিছু পণ্য (A Basket of Selected Goods) কিনতে দুইটি ভিন্ন দেশের কি পরিমাণ অর্থ খরচ হচ্ছে তা নির্দেশ করে। যদি দুইটি দেশে পণ্য কিনতে দেশের মুদ্রার মান অনুযায়ী একই অর্থ লাগে তাহলে দুই দেশের ক্রয়ক্ষমতা সমান।
যেমন: বাংলাদেশে ১কেজি চাল যদি ২০০ টাকা হয় ও যুক্তরাষ্ট্রে ২ ডলার হয় তাহলে ১ ডলার = ১০০ টাকা হতে হবে। তাহলে দুই দেশের মানুষের ক্রয়ক্ষমতা সমান হবে।
কিন্তু বাস্তবে তা দেখা যায় না, দেখা যায় ১ ডলার = ১২০ টাকা। ফলে দুই ডলার দিয়ে চাল কিনতে যুক্তরাষ্ট্রে লাগে ১২০*২ = ২৪০ টাকা, যেখানে বাংলাদেশে ২০০ টাকা।
PPP বা ক্রয়ক্ষমতা সমতা করতে বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় হার এমন করা উচিত যাতে নির্দিষ্ট কিছু পণ্য কিনতে দুই দেশের একই অর্থ খরচ হয়। অর্থাৎ, নিজ নিজ মুদ্রায় একই পরিমাণ পণ্য কিনতে পারে যাকে বলা হয় Law of One Price নীতি।

0 comments:
Post a Comment