অর্থনৈতিক কূটনীতি
অর্থনৈতিক কূটনীতি বলতে একটি দেশ তার অর্থনৈতিক স্বার্থ হাসিলের জন্য অন্য দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখাকে বোঝায়। অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে সরকার বিভিন্ন দেশের সাথে চুক্তি সম্পাদন করে থাকে।
অর্থনৈতিক কূটনীতির মূল লক্ষ্য
বিনিয়োগ বাড়ানো
বৈদেশিক সাহায্য নেওয়া বা দেওয়া
উন্নয়ন সহযোগিতা
অবকাঠামো প্রকল্প
অর্থনৈতিক আলোচনা
বাস্তব প্রয়োগ
৭-১০ এপ্রিল ২০২৫ এ ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট
বাণিজ্য কূটনীতি
বাণিজ্য কূটনীতি হলো এমন কূটনীতি, যেখানে দেশের পণ্য বা সেবার রপ্তানি বাড়ানো এবং বাণিজ্যিক সুযোগ তৈরি করার ওপর জোর দেওয়া হয়।
বাণিজ্য কূটনীতির মূল লক্ষ্য
রপ্তানি-বান্ধব বিভিন্ন চুক্তি করা
দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি
শুল্ক কমানো
বিদেশি বাজারে প্রবেশ সহজ করা
ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা
বাস্তব প্রয়োগ
- ১৬ জুলাই, ২০২৫-এ বাংলাদেশ থেকে রংপুর জেলার বিখ্যাত হাড়িভাঙা আমের ২০০ কেজির একটি কনসাইনমেন্ট পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে শুভেচ্ছা হিসেবে। (সোর্সঃ Times of India)
- ২০২৫ সালের ২৪ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের Argent LNG কোম্পানি বাংলাদেশের সরকার সঙ্গে মাসিক ২৫ মিলিয়ন মেট্রিকটন এলএনজি সরবরাহ নিয়ে একটি Non‑binding Agreement করেছে। এটি বাণিজ্য কূটনীতির জলজ্যান্ত দৃষ্টান্ত। (সোর্সঃ রয়টার্স)

0 comments:
Post a Comment