অর্থনৈতিক শ্বেতপত্র কী? শ্বেতপত্র কমিটির প্রতিবেদন, সুপারিশ ও বাস্তবতা

শ্বেতপত্রের ধারণাটি এসেছে যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থা থেকে। যুক্তরাজ্যের পার্লামেন্ট এর ওয়েবসাইট অনুযায়ী, "সরকার দ্বারা প্রকাশিত কোনো নীতিগত নথি, যেখানে সংসদীয় প্রস্তাবনা থাকে, সেগুলোই শ্বেতপত্র"।


শিক্ষক বাতায়নের ওয়েবসাইটের মতে, "জনসম্মুখে সরকার কর্তৃক কোনো গুরুত্বপূর্ণ বিষয় প্রচার করাই হচ্ছে শ্বেতপত্র। অন্যভাবে বলা যায়, কোনো একটি দেশের পার্লামেন্ট কর্তৃক প্রকাশিত দলিলকে শ্বেতপত্র বলে।"

আর এই ধরণের শ্বেতপত্রে যখন অর্থনৈতিক বিষয়বস্তুর বিবরণি তুলে ধরা হয়, তখন তাকে বলে অর্থনৈতিক শ্বেতপত্র। অর্থাৎ, যে শ্বেতপত্রে অর্থনীতির বিভিন্ন চিত্র তুলে ধরা হয়, তাকেই অর্থনৈতিক শ্বেতপত্র বলে।

একনজরে শ্বেতপত্র কমিটি

কমিটির নাম
বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি
কমিটি ঘোষণা ২৯ আগস্ট, ২০২৪
কমিটি প্রধান ড. দেবপ্রিয় ভট্রাচার্য
মোট সদস্য ১২
খসড়া জমা ১লা ডিসেম্বর, ২০২৪
প্রতিবেদনের শিরোনাম উন্নয়ন বয়ানের ব্যবচ্ছেদ

শ্বেতপত্রে যা উঠে এসেছে

  • ড. দেবপ্রিয় ভট্রাচার্য দাবি করেছেন, হাসিনার শাসনামলে অর্থনৈতিক ব্যবস্থা "চামচা পুঁজিবাদ (Crony Capitalism)" থেকে "চোরতন্ত্রে (Kleptocracy)" পরিণত হয়েছে।
  • প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার (মোট ২৩৪ বিলিয়ন ডলার) বিদেশে পাচার করা হয়েছে। সবচেয়ে বেশি লুণ্ঠন হয়েছে ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল, জ্বালানি ও বিদ্যুৎ, ভৌত অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তি খাতে।
  • প্রত্যেক বছর জিডিপি (GDP) বাড়িয়ে দেখানো হয়েছে।
  • দেশের মোট জনসংখ্যা কম দেখানো হয়েছে।
  • রপ্তানি আয় বাড়িয়ে দেখানো হয়েছে।
  • মূল্যস্ফিতির হার সবসময় কমিয়ে দেখানো হয়েছে।
  • দারিদ্র্যসীমার নিচে অবস্থানকারী জনসংখ্যা কম দেখানো হয়েছে। যাতে দারিদ্র্য নিরসনে সরকারের সাফল্যকে বাড়িয়ে দেখানো যায়।
  • জন্মহার ও মৃত্যুহার কমিয়ে দেখানো হয়েছে।
  • টোটাল ফার্টিলিটি রেট (Total Fertility Rate) কম দেখানো হয়েছে, যাতে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রনে সরকার সফল হয়েছে বলে প্রচার করা যায়।
  • ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ "প্রায় ৬ লাখ ৭৫ হাজার কোটি টাকা" যাকে ডিস্ট্রেসড এসেট (Distressed Asset) বলে অভিহিত করেছে শ্বেতপত্র কমিটি।
  • শেয়ারবাজার থেকে প্রায় ২৭ বিলিয়ন ডলার লুটপাট করা হয়েছে।
  • এছাড়া মোট ২৮ টি উপায়ে অবৈধভাবে টাকা পাচার করা হয়েছে।

একনজরে শ্বেতপত্রে যে যে বিষয়ে আলোচনা করা হয়েছে

মোটাদাগে শ্বেতপত্রে নিন্মোক্ত ৬টি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে।
  1. সরকারি আর্থিক ব্যবস্থাপনা
  2. মূল্যস্ফিতি ও খাদ্য ব্যবস্থাপনা
  3. বাহ্যিক ভারসাম্য
  4. জ্বালানি ও বিদ্যুৎ
  5. বেসরকারি বিনিয়োগ
  6. কর্মসংস্থান

প্রতিবেদনের দুর্বল দিক

  • তথ্য উপাত্ত নির্বাচনে সঠিক পদ্ধতির অভাব রয়েছে। কোনো তথ্য নির্বাচনের ক্ষেত্রে কী কী মানদণ্ড ব্যবহার করেছে তার সুস্পষ্ট ব্যাখ্যা নেই।
  • সামাজিক অগ্রগতি যেমন খাদ্য উৎপাদন, গ্রামোন্নয়ন, ক্যালরিগ্রহণ, দুর্যোগ ব্যবস্থাপনায় উন্নতি - এগুলো প্রতিবেদনে আমলে নেওয়া হয় নি বা উপেক্ষা করা হয়েছে।
  • তথ্য-উপাত্তের বৈধতা যাচাই করার জন্য সোর্সের ব্যবহার কম করা হয়েছে।
  • বৈশ্বিক অর্থনীতির প্রভাব যেমন কোভিড১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইত্যাদির প্রভাব বিবেচনায় রাখা হয় নি।
  • এছাড়া ৪০০ পৃষ্ঠার এই প্রতিবেদনে পর্যাপ্ত সারসংক্ষেপ যোগ করা হয় নাই।

শ্বেতপত্র কমিটির সুপারিশ

  • বাজেট ২০২৫-২৬ এর জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো নির্ধারণ করা।
  • বর্তমান অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২০-২৫) এর পরিপ্রেক্ষিতে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা কাঠামো (২০২৫-২৭) গঠন।
  • LDC উত্তরণের জন্য কার্যকর ট্রানজিশন কৌশল গ্রহণ।
  • অর্থনীতকে স্থিতিশীল করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ।
  • ব্যবসায়িক পরিবেশের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ণ।
  • বিদেশি বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট বিনিয়োগ হারের গ্যারান্টি নিশ্চিত করতে হবে।
  • সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ করা।
  • ব্যাংকিং খাতে নিয়ন্ত্রণ শক্তিশালীকরণ।
  • বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা।
  • গতকয়েক মাসে নেওয়া সরকারি বিভিন্ন উদ্যোগগুলো জনসম্মুখে প্রকাশ করা।
  • বিদেশি বিনিয়োগকারী এবং শ্রমশক্তি নেয়, এমন দেশের প্রতিনিধিদের নিয়ে ২০২৫ সালে একটি উন্নয়ন ফোরাম আয়োজন করা।

বর্তমান পরিস্থিতি ও বাস্তবতা

  • উচ্চন মূল্যস্ফিতি অব্যহত।
  • ধান ও গমের মতো প্রধান ফসলের উৎপাদন কমে গেছে।
  • উচ্চ খেলাপি ঋণ এবং মূলধনের ঘাটতির কারনে ব্যাংক খাত দুর্বল হয়ে পড়েছে।
  • বাজেটের কার্যকর ব্যবহার না হওয়া এবং রাজস্ব আয়ের নেতিবাচক প্রবৃদ্ধির কারনে অর্থায়নে সংকট সৃষ্টি করেছে।
  • রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক জটিলতার কারনে বিদেশি বিনিয়োগে ধীরগতি দেখা যাচ্ছে।
  • সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান।

0 comments:

Post a Comment