জ্ঞানভিত্তিক অর্থনীতি বা K-Economy বলতে যে অর্থনীতিতে কায়িক বা শারিরীক পরিশ্রমের চেয়ে মেধা বা জ্ঞানের ব্যবহার বেশি হয়ে থাকে। অর্থাৎ, কৃষি ও শ্রমিকনির্ভর অর্থনীতি বা P-Economy (Production Economy) এর ঠিক উল্টোটা।
উদাহরণ
কোন প্রকার প্রাকৃতিক সম্পদ ছাড়াই জাপানের পক্ষে বিশ্বের বৃহৎ অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার পিছনে অন্যতম চালিকাশক্তি হচ্ছে দক্ষ জনশক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে চরম উৎকর্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই দেশ কঠোর পরিশ্রম, সময়ের সর্বোত্তম ব্যবহার এবং কারিগরি দক্ষতার বদৌলতে আজ উন্নতির চরম শিখরে উন্নীত হতে পেরেছে।
শ্রমনির্ভর অর্থনীতি এবং জ্ঞাননির্ভর অর্থনীতির পার্থক্য
| শ্রমনির্ভর অর্থনীতি | জ্ঞাননির্ভর অর্থনীতি |
|---|---|
| তৈরি পোশাক (RMG) | বিমান তৈরি |
| কাঁচামাল বাবদ খরচ ১০ কোটি টাকা, কিন্তু বিক্রি ২০ কোটি টাকা | কাঁচামাল বাবদ খরচ ১০ কোটি টাকা, কিন্তু বিক্রি ১০০ কোটি টাকা |
| কাজের দ্বারা পণ্যটিতে Value Addition কম | ৯০ কোটিই মেধার মূল্য |
বলা হয়ে থাকে যে, অর্থনীতির তিনটি স্তর আছে।
- কৃষিনির্ভর অর্থনীতি
- শ্রমনির্ভর শিল্প
- জ্ঞানমূলক ও সেবামূলক অর্থনীতি
অর্থনীতিতে কৃষির অবদান প্রায় ১২ শতাংশ আর এখানে মোট জনশক্তি নিয়োজিত প্রায় ৪৫ শতাংশ, ফলে কৃষিনির্ভর অর্থনীতির প্রাথমিক পর্যায় উতরে ইতিমধ্যেই আমরা শ্রমনির্ভর অর্থনীতিতে প্রবেশ করেছি। শেষ পর্যায়ে এসে সবচেয়ে বড় যে পরিবর্তন হতে যাচ্ছে, তা হচ্ছে শ্রমনির্ভর অর্থনীতির পরিবর্তে জ্ঞাননির্ভর অর্থনীতির দিকে অগ্রসর হওয়া।
বলা হয়ে থাকে, একটি দেশের মাথাপিছু আয় যখন বেড়ে যায়, তখন ধীরে ধীরে সে শ্রমনির্ভর শিল্প ছেড়ে দিয়ে জ্ঞাননির্ভর শিল্পের উৎপাদনে বেশি মনোনিবেশ করে।
জ্ঞানভিত্তিক অর্থনীতির উত্তরণ কেন অত্যাবশ্যকীয়
- ডাচ ডিজিজ সংকট এড়াতে
- এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায়
- বৈশ্বিক প্রতিযোগীতায় টিকে থাকতে
- ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনে
- অটোমেশন ও AI এর ঝুঁকি মোকাবেলায়
- মধ্যম আয়ের ফাঁদ ঠেকাতে
- উচ্চ আয়ের দেশে উত্তরণের পূর্বশর্ত
জ্ঞানভিত্তিক অর্থনীতি অর্জনের চ্যালেঞ্জ
- গবেষণা ও উন্নয়নে কম বিনিয়োগ
- ব্রেইন ড্রেইন (Brain Drain)
- একাডেমিয়া ও শিল্প খাতের মধ্যে লিংকেজ না থাকা
- যুগোপযোগী পাঠ্যক্রম না থাকা
- একাধিক ভাষায় দক্ষতা না থাকা
- ডিজিটাল ডিভাইড (Digital Divide)
- সুস্পষ্ট কোন নীতিমালা না থাকা
- STEM (Science, Technology, Engineering, and Mathematics) এবং TVET (Technical and Vocational Education and Training) এ দক্ষতা না থাকা

0 comments:
Post a Comment