Axis of Resistance
'Axis of Resistance' হলো একটি রাজনৈতিক ও সামরিক জোট, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব মোকাবিলায় একসাথে কাজ করে।
এই জোটে সাধারণভাবে যে শক্তিগুলোকে ধরা হয়:
- ইরান: এই জোটের অর্থনৈতিক ও সামরিক পৃষ্ঠপোষক
- সিরিয়া সরকার: সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন
- এবং HHH - Hamas, Hijbollah, Huthi
এই জোট কোনো আনুষ্ঠানিক চুক্তিতে আবদ্ধ না হলেও এদের লক্ষ্য একটাই - মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্য রোধ করা। ইরানের আর্থিক সহায়তায় হিজবুল্লাহ ও হামাস ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিরোধ গড়ে তুলছে।
Caesar Act
The Caesar Syria Civilian Protection Act - 2019 মূলত একটি মার্কিন নিষেধাজ্ঞা, যা ২০১৯-২০ সালে কার্যকর হয়। নামটি এসেছে একজন সিরিয়ান সেনা-চিত্রগ্রাহকের ছদ্মনাম থেকে - Caesar - যিনি সিরিয়ার নির্যাতনের ছবি ফাঁস করেছিলেন। ২০১৩ সালে বাশারের সরকার বিদ্রোহীদের এবং সাধারন জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেন যেখানে প্রায় ৫ লাখ মানুষ শহীদ হন। সেই প্রেক্ষাপটেই মূলত ২০১৯ সালে এসে আমেরিকা এই আইন কার্যকর করে।
এই আইনের মূল উদ্দেশ্য ছিল:
- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আন্তর্জাতিক চাপের মধ্যে আনা
- সিরিয়ার যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা নিশ্চিত করা
- সিরিয়ার সঙ্গে ব্যবসা করা বিদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তিদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা
এই আইনের আওতায়, কেবল সিরিয়ান সরকার নয় - যে কেউ সিরিয়ায় বিনিয়োগ করলে বা আসাদ সরকারের সঙ্গে ব্যবসা করলে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপরও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারে, এমনকি তারা যদি আমেরিকান না-ও হয়।
এই আইন সিরিয়ায় অর্থনৈতিক পরিস্থিতিকে বিশেষ করে সাধারণ মানুষের জন্য কঠিন করে তোলে।
Levant
Levant হলো একটি ভূ-রাজনৈতিক অঞ্চল যা পূর্ব ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোকে বোঝায়।
এই অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত:
- সিরিয়া
- লেবানন
- ফিলিস্তিন ও ইসরায়েল
- জর্ডান
এটি শুধু একটি ভৌগোলিক অঞ্চলই নয়, বরং এই অঞ্চল মানবসভ্যতার ইতিহাসের অন্যতম প্রাচীন একটি কেন্দ্র। বাইবেল, প্রাচীন ফিনিশীয় সভ্যতা, রোমান সাম্রাজ্য - সব কিছুর শিকড় এই অঞ্চলে। বর্তমানে লেভ্যান্ট অঞ্চলেই সবচেয়ে বেশি সংঘাত দেখা যায় - যেমন ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব, সিরিয়ার বিগত গৃহযুদ্ধ, লেবাননে রাজনৈতিক টানাপোড়েন সব কিছুই এর অংশ।

0 comments:
Post a Comment