বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা এমনই প্রভাবশালী যে তাদের তৈরি নীতি, ঘোষণাপত্র ও কূটনৈতিক ধারণা আন্তর্জাতিক সম্পর্কের গতিপথ নির্ধারণ করে। ইতিহাসের প্রতিটি সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন Doctrine (নীতিমালা/ঘোষণা) এবং কূটনৈতিক শব্দ (Diplomatic Terms) বৈশ্বিক রাজনীতিকে নতুন আকার দিয়েছে।
A. গুরুত্বপূর্ণ Doctrine (নীতিমালা/ঘোষণা)
1. Monroe Doctrine (1823)
ইউরোপীয় কোনো দেশ আর আমেরিকা মহাদেশে নতুন করে উপনিবেশ স্থাপন করতে পারবে না এবং এখানে হস্তক্ষেপও করতে পারবে না। এই ডক্ট্রিনের স্লোগান ছিল “America for Americans.”
উদ্দেশ্য: পশ্চিম গোলার্ধে ইউরোপীয় প্রভাব রোধ করা।
2. Manifest Destiny (1845)
১৮৪৫ সালের এই ডক্ট্রিনে বলা হয় যুক্তরাষ্ট্রের পশ্চিম/পূর্ব দিকে অগ্রসর হওয়া ঈশ্বরপ্রদত্ত অধিকার ও দায়িত্ব। এই মতবাদ অনুযায়ী যুক্তরাষ্ট্রের উচিত আটলানটিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হওয়া এবং এর মাধ্যমে গণতন্ত্র ও সভ্যতা ছড়িয়ে দেওয়া। এই বিস্তারের ফলেই মূলত যুক্তরাষ্ট্রের পশ্চিমমুখি বিস্তার ঘটে। যেমন টেক্সাস, ক্যালিফোর্নিয়া ইত্যাদি অধিগ্রহণ।
আমেরিকার নেতাদের ক্রমেই মনে হতে থাকে, যদি ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী আমেরিকার পুরো মহাদেশ দখলের অধিকার থাকে, তবে পুরো পৃথিবী নয় কেন? এই চিন্তার পরিণতি ছিল কিউবা ও ফিলিপাইন। ট্রাম্প এই ঐতিহ্যেরই উত্তরসূরি। গত জানুয়ারিতে অভিষেক ভাষণে তিনি বলেন "আমরা আমাদের ম্যানিফেস্ট ডেস্টিনি নিয়ে নক্ষত্রলোকে পৌছে যাবো"। তার এই "নক্ষত্রলোক" উপমার মানে হলো পানামা, গাজা, গ্রিনল্যান্ড এমনকি কানাডাও।
উদ্দেশ্য: পশ্চিমমুখী ভূখণ্ড সম্প্রসারণের নৈতিক বৈধতা দেওয়া।
3. Roosevelt Corollary (1904)
এটি ছিল মনরো ডকট্রিনের সম্প্রসারিত রূপ। রুজভেল্ট জানান, লাতিন আমেরিকার কোনো দেশে অস্থিতিশীলতা দেখা দিলে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করতে পারে। অর্থাৎ, যুক্তরাষ্ট্র নিজেকে পশ্চিম গোলার্ধের “রক্ষাকর্তা” হিসেবে দাবি করে। লক্ষ্য ছিল লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা।
4. Truman Doctrine (1947)
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশে সোভিয়েত প্রভাব বাড়তে থাকলে ট্রুম্যান ঘোষণা করেন, যেসব দেশ কমিউনিজমের হুমকিতে আছে, যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করবে। প্রথমে গ্রিস ও তুরস্ককে সাহায্য দেওয়া হয়। এটি Cold war এর সূচনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
5. Marshall Plan (1948)
যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক অর্থনৈতিক সহায়তা দেয়। এই সাহায্যের লক্ষ্য ছিল ইউরোপের অর্থনীতি পুনরুদ্ধার করা এবং কমিউনিজমের বিস্তার ঠেকানো। মার্শাল প্ল্যান অর্থনৈতিক পুনর্গঠনের পাশাপাশি আমেরিকার বৈশ্বিক নেতৃত্বও প্রতিষ্ঠা করে।
6. Eisenhower Doctrine (1957)
এটি ট্রুম্যান ডকট্রিনের সম্প্রসারিত রূপ। মধ্যপ্রাচ্যে সোভিয়েত প্রভাব ঠেকাতে এই নীতি ঘোষণা করেন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার। বলা হয়, মধ্যপ্রাচ্যের কোনো দেশ কমিউনিজম দ্বারা হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা দেবে। এটি মূলত Cold war প্রেক্ষিতে মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার প্রভাব বাড়ানোর নীতি।
7. Kennedy Doctrine (1961)
কেনেডি লাতিন আমেরিকার উন্নয়নের পরিকল্পনা “Alliance for Progress” গ্রহণ করেন। লক্ষ্য ছিল দারিদ্র্য, নিরক্ষরতা ও বৈষম্য দূর করে অঞ্চলটিকে স্থিতিশীল করা যাতে কমিউনিজম ছড়াতে না পারে। অর্থাৎ, উন্নয়নকে ব্যবহার করা হয় নিরাপত্তার হাতিয়ার হিসেবে।
8. Nixon Doctrine (1969)
নিক্সন জানান, যুক্তরাষ্ট্র সব যুদ্ধ নিজ হাতে লড়বে না। বরং মিত্র দেশগুলোকে অস্ত্র, প্রশিক্ষণ ও অর্থ দিয়ে তাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে উৎসাহিত করা হবে। এখান থেকে প্রক্সি ওয়ারের সূচনা। উদাহরণ: ভিয়েতনাম যুদ্ধের সময়ে দক্ষিণ ভিয়েতনামকে যুক্তরাষ্ট্র সহায়তা দেয়।
9. Reagan Doctrine (1980s)
রিগান শাসনামলে কমিউনিজম বিরোধী গোষ্ঠীগুলিকে বিশ্বজুড়ে সমর্থন দেওয়া হয়। যুক্তরাষ্ট্র গোপন ও প্রকাশ্যভাবে গেরিলা, বিদ্রোহী বা সশস্ত্র দলগুলিকে সহায়তা করে। উদাহরণ: আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে আফগান মুজাহিদিনদের সমর্থন।
10. Bush Doctrine (2001)
৯/১১ হামলার পর যুক্তরাষ্ট্র ঘোষণা করে, সম্ভাব্য কোনো শত্রু আক্রমণ করার আগেই তাদের বিরুদ্ধে আগাম আঘাত হানবে যা Preemptive Strike নীতি নামে পরিচিত। এর ভিত্তিতে আফগানিস্তান ও ইরাক যুদ্ধ শুরু হয়। যুক্তরাষ্ট্র সন্ত্রাসবিরোধী যুদ্ধকে (War on Terror) বৈশ্বিক নীতিতে পরিণত করে।
11. Obama Doctrine (2009–2016)
ওবামা বুঝতে পারেন সামরিক আগ্রাসন চালিয়ে বেশিদিন স্থায়ী হওয়া যায় না। তাই তিনি সামরিক হস্তক্ষেপ কমিয়ে কূটনীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণে জোর দেন। বিশ্বকে নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সাথে কাজ করবে, এমন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। ডিপ্লোমেসি, জলবায়ু কূটনীতি ও নিউক্লিয়ার চুক্তির দিকে গুরুত্ব বাড়ে।
12. Trump Doctrine (2017–2021)
ট্রাম্পের মূল নীতিই ছিল “America First.” অর্থাৎ, যুক্তরাষ্ট্রের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ, চাইলেই মিত্রদেরও অগ্রাহ্য করা যেতে পারে। আন্তর্জাতিক সংস্থা, চুক্তি ও বাণিজ্য ব্যবস্থায় আমেরিকার প্রাধান্য বাড়ানো হয় এবং বহু চুক্তি থেকে সরে আসা হয়।
13. Biden Doctrine (2021–2024)
বাইডেন গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র এই বিভাজনের উপর জোর দেন। বিশ্বে গণতান্ত্রিক ঐক্য গড়ে তোলা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং মানবাধিকারে নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন। রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী শক্তিকে নিয়ন্ত্রণ করাও অগ্রাধিকার পায়।
B. গুরুত্বপূর্ণ Diplomatic Terms (কূটনৈতিক পরিভাষা)
| Term | সংক্ষিপ্ত ব্যাখ্যা |
|---|---|
| Isolationism | অন্য দেশের রাজনীতি বা সামরিক সংঘাতে ব্যাপকভাবে জড়িত না হওয়ার নীতি; নিজের জায়গায় থাকাকে গুরুত্ব দেয়। |
| Containment Policy | কমিউনিজম বা কোনো Ideology-এর বিস্তার ঠেকানোর কৌশল, বিশেষত cold war কালে ব্যবহৃত। |
| Detente | দুইশক্তির মধ্যে উত্তেজনা হ্রাস করার কৌশল; কূটনৈতিক আলাপ চালিয়ে সম্পর্ক উন্নয়ন। |
| Soft Power | সংস্কৃতি, শিক্ষা, নীতি ও কূটনীতির মাধ্যমে প্রভাব বিস্তার করা; Joseph Nye কর্তৃক প্রবর্তিত ধারণা। |
| Hard Power | সামরিক ও আর্থিক শক্তি ব্যবহার করে লক্ষ্য অর্জনের কৌশল। |
| Smart Power | Soft Power ও Hard Power উভয়ের সমন্বয় করে কৌশল প্রয়োগ। |
| Neo-Imperialism | অর্থনৈতিক বা রাজনৈতিক প্রভাবের মাধ্যমে পরোক্ষ নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তার। |
| Preemptive Strike | সম্ভাব্য আক্রমণের আগে আগাম হামলা চালানোর নীতি। |
| Pivot to Asia | এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কূটনৈতিক ও সামরিক প্রভাব বাড়ানোর নীতি, বিশেষত ওবামা আমলে প্রচলিত রূপরেখা। |
| Economic Sanction | অন্য দেশের আচরণ পরিবর্তনের জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে চাপ সৃষ্টি করা। |

0 comments:
Post a Comment