কার্বন বাণিজ্য এবং কার্বন ক্রেডিট
কার্বন বাণিজ্যের উপকারিতা
- কার্বন নির্গমন হ্রাসে উৎসাহ দেয়ঃ কার্বন বাণিজ্য বিভিন্ন কলকারখানা ও ব্যবসাগুলোকে কার্বন নির্গমন হ্রাসে আর্থিকভাবে উৎসাহিত করে।
- সবুজ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ায়ঃ কার্বন বাণিজ্য বিভিন্ন কলকারখানার পণ্য উৎপাদন পদ্ধতিতে পরিচ্ছন্ন প্রযুক্তির বিকাশে সহায়তা করে।
- আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করেঃ কার্বন বাণিজ্য উন্নয়নশীল দেশগুলোকে গ্রিন প্রযুক্তি গ্রহণে সহায়তা করে।
- সাশ্রয়ী জলবায়ু পদক্ষেপকে উৎসাহিত করেঃ কার্বন বাণিজ্য বিভিন্ন কলকারখানার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সুষম পন্থায় কার্বন নির্গমন কমানোর সুযোগ দেয়।
- টেকসই প্রকল্পের জন্য অর্থায়নের সুযোগ তৈরি করেঃ সরকার নবায়নযোগ্য শক্তি ও সংরক্ষণ প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ করতে পারে।
কার্বন বাণিজ্যের সীমাবদ্ধতা
- নিয়ন্ত্রণের অভাবঃ দুর্বল বিধিনিষেধ বা ফাঁকফোকরের কারনে কিছু প্রতিষ্ঠান কার্বন বাণিজ্য ব্যবস্থার অপব্যবহার করতে পারে।
- এছাড়া, অনেক বিশেষজ্ঞ মনে করেন কার্বন ট্রেডের মাধ্যমে কার্বন এমিশন কমবে না বরং এর মাধ্যমে টাকার বিনিময়ে অতিরিক্ত কার্বন নিঃসরণের লাইসেন্স দেওয়া হয়।
বাস্তব প্রয়োগ
কার্বন কর
কার্বন কলোনিয়ালিজম
কার্বন অফসেটিং
কার্বন অফসেটিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তি, কোম্পানি বা সংস্থা তাদের মোট কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে বা বন্ধ করতে অক্ষম হলে, সেই নিঃসরণের সমপরিমাণ কার্বন কমাইতে সক্ষম এরকম প্রজেক্টে অর্থায়ন করে। এর মূল লক্ষ্য হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনেরর প্রভাব মোকাবেলা করা। এটি কার্বন নিঃসরণের সামগ্রিক পরিমাণ কমাতে সাহায্য করে।
কার্বন অফসেট প্রোগ্রামগুলোর স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিভিন্ন সংস্থা এবং মানদণ্ড তৈরি করা হয়েছে। যেমনঃ Verified Carbon Standard (VCS), Gold Standard (GS) ইত্যাদি।
বাস্তব প্রয়োগ
British Airways এর প্রতিটি ফ্লাইটে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হয়। লন্ডন থেকে নিউইয়র্কের একটি ফ্লাইটে প্রতি যাত্রীর জন্য প্রায় ১ টন CO₂ নিঃসরণ হয়। তাই, ব্রিটিশ এয়ারওয়েজ তাদের যাত্রীদের জন্য একটি "Carbon Offset" সিস্টেম চালু করেছে। যাত্রীরা চাইলে অতিরিক্ত একটি নির্ধারিত অর্থ দিয়ে এই অফসেট কিনতে পারে। এই অর্থ ব্যবহৃত হয় কেনিয়ায় সোলার কুকার বিতরণ, দক্ষিণ আমেরিকায় বন রক্ষণাবেক্ষণ, অথবা ভারতে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করার মতো প্রকল্পে ব্যবহার করা হয়। এর ফলে, ব্রিটিশ এয়ারওয়েজ তাদের কার্বন ফুটপ্রিন্ট কমাতে সক্ষম হয় এবং একইসাথে উন্নয়নশীল দেশে টেকসই প্রকল্পে সহায়তা করে।
কার্বন সম্পর্কিত আরো কিছু জানার থাকলে কমেন্টে লিখতে পারেন, আপডেট করার চেষ্টা করবো।

0 comments:
Post a Comment