Strategic Ambiguity এর শক্তি ও প্রয়োগ


আন্তর্জাতিক রাজনীতিতে কোনো পক্ষ যদি ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট বার্তা দেয় বা  অবস্থান প্রকাশে দ্ব্যর্থতা রাখে ফলে মিত্র বা শত্রু দেশগুলোর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, এরূপ কৌশলকে Strategic Ambiguity বলে। অর্থাৎ, সহজভাবে বললে Strategic Ambiguity এমন এক কৌশল, যেখানে কেউ ইচ্ছাকৃতভাবে নিজের অবস্থান পরিষ্কার না করে রেখে দেয়, যেন প্রতিপক্ষ দ্বিধায় পড়ে যায় এবং নিজের স্বার্থ হাসিল করা যায়।

যেমন: আমেরিকার চীনের One China Policy সমর্থন করে, আবার ওদিকে  তাইওয়ান এর সাথে Taiwan Relations Act - 1979 অনুসরণ করে।

আবার, রাশিয়া ইউক্রেন যুদ্ধে North Atlantic Treaty Organization (NATO) কখনও বলেনি ইউক্রেনকে সদস্য করবে তবে যুদ্ধে সাহায্য করছে তারা। এগুলো সবই স্ট্র্যাটেজিক এম্বিগুইটির দৃষ্টান্ত।

Strategic Ambiguity এর সুবিধাঃ

- আন্তর্জাতিক চাপ হ্রাসঃ একটি রাষ্ট্র যদি কোনো স্পর্শকাতর ইস্যুতে স্পষ্ট অবস্থান নেয়, তাহলে তার প্রতিপক্ষগুলো ক্ষুব্ধ হতে পারে, ফলে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হতে পারে। কিন্তু অবস্থান অস্পষ্ট রাখলে উভয় পক্ষই সন্তুষ্ট থাকে। এতে করে কোনো পক্ষই সরাসরি চ্যালেঞ্জ করে না, এবং রাষ্ট্রটি আন্তর্জাতিক চাপ থেকে আপাতভাবে মুক্ত থাকতে পারে।

নীতিগত  নমনীয়তা বজায়ঃ কোনো ইস্যুতে স্পষ্ট অবস্থান নিলে ভবিষ্যতে নীতিগত পরিবর্তনের সুযোগ কমে যায়। কিন্তু Strategic Ambiguity নীতির মাধ্যমে নিজেদের অবস্থান যেকোনো সময় পরিবর্তনের দরজা খোলা থাকে। সময় ও পরিস্থিতি অনুযায়ী রাষ্ট্র নিজের অবস্থান পরিবর্তন করতে পারে, যা কূটনৈতিকভাবে অনেক সুবিধাজনক। যেমন, ইসরায়েল কখনো তার পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব স্বীকার করে না বা অস্বীকারও করে না। ফলে ভবিষ্যতে সে নিজের অবস্থান বদলাতে পারবে, আন্তর্জাতিক কূটনীতিতে নমনীয়তা বজায় রাখতে পারবে।

- জাতীয় স্বার্থ রক্ষাঃ স্পষ্ট অবস্থান কখনো কখনো জাতীয় নিরাপত্তা বা স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু অস্পষ্টতা শত্রুকে বিভ্রান্ত করে এবং কৌশলগতভাবে জাতীয় নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করে। এতে রাষ্ট্র নিজস্ব স্বার্থ রক্ষায় অধিক সক্ষম হয়। যেমন, যুদ্ধের সময় শত্রুপক্ষ যদি না বুঝতে পারে আপনি কী করবেন, তাহলে তারা নিরাপত্তাহীনতায় ভুগবে। এটি জাতীয় স্বার্থ রক্ষায় কার্যকরী অস্ত্র।

- সম্পর্ক নষ্ট না করাঃ স্পষ্ট কোনো অবস্থান নিলে কারো সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। কিন্তু অস্পষ্টতা সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। এতে সব পক্ষই একটা 'গ্রে এরিয়া'তে থাকে, যা দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় সম্পর্ককে স্থিতিশীল রাখে। যেমন, মধ্যপ্রাচ্যের অনেক দেশ ইসরায়েল প্রশ্নে স্পষ্ট অবস্থান নেয় না, যাতে যুক্তরাষ্ট্র বা মুসলিম দেশগুলোর কারো সাথেই সম্পর্ক নষ্ট না হয়।

0 comments:

Post a Comment