Kaladan Project সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা


Kaladan Project হলো ভারত ও মিয়ানমারের যৌথ উদ্যোগে শুরু হওয়া একটি বড় অবকাঠামোগত প্রকল্প, যা কলকাতাকে মিয়ানমারের সিত্তের (আরাকান রাজ্যের রাজধানী) মাধ্যমে মিজোরামের (সেভেন সিস্টার্স) সাথে যুক্ত করবে।

এই প্রজেক্টের মূল রুট ৩ ভাগে বিভক্তঃ

সমূদ্রপথ: কলকাতা থেকে সিত্তে (মিয়ানমার)

নদীপথ: সিত্তে থেকে কালাদান নদী হয়ে প্যালেটবা।

সড়কপথ: প্যালেটবা থেকে যোরিংপুই সীমান্ত, এরপর সোজা মিজোরামের আইজল।

চিত্রঃ কালাদান প্রজেক্টের রাউট

এই প্রজেক্টের উদ্দেশ্য কী?

দূরত্ব কমানো: কলকাতা - আইজল পথের দুরত্ব কমে প্রায় ৭০০ কিমি হয়ে যাবে। বর্তমানে প্রায় ১৪০০ কিমি দূরত্ব পাড়ি দিতে হয় সড়ক পথে।

বিকল্প পথ: সিলিগুড়ি করিডোর (চিকেন নেক) এর বিকল্প রাস্তা হিসেবে কাজ করবে।

ট্রেড সুবিধা: মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজার ধরা সহজ হবে, সাথে সহজে সেভেন সিস্টার্সে পণ্য পরিবহণ সহজ হবে।

কৌশলগত গুরুত্ব: ভারতের Act East Policyর আওতায় এটি বড় পদক্ষেপ।

0 comments:

Post a Comment